পটুয়াখালীর কুয়াকাটায় ৭ কেজি গাঁজাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাইজিদের নেতৃত্বে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯শ টাকা পাওয়া গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, শানু গাজী একজন চিন্তিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এবিএস





