রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৫২ ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৪৮ বোতল ফেনসিডিল ও ২ বোতল দেশি মদ জব্দ করা হয়।
তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
এবিএস





