পিলখানার বিডিআর হত্যা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সরোয়ার হোসেনকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি গবীন্দ্র চন্দ্র ঠাকুরের দ্বৈত বেঞ্চ এ জামিন দেন।

আদালতে আসামী পক্ষে শুনানী করেন আইনজীবী শামীম সরদার।

উল্লেখ্য, বিডিআর হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে এটাই ১ম জামিন।

ঢাকা, কেএ, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস