নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন স্ত্রী রুমা হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নুর হোসেনের দাখিলকৃত সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে।
ওএফ





