গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ (রোববার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন- আইনজীবী জি এম ইলিয়াস কচি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।  

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন।

গাজীপুর মহানগর জামায়াত আমির এস এম সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি ২০ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছেন এবং তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন।

বিএনপির দাবি, দলটির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেওয়ায় জামায়াতের প্রার্থী সানাউল্লাহ’কে নেতাকর্মী’সহ অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে।   

এমবি