রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (০২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬২ হাজার ৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

এবিএস