যেকোনো সময় গ্রেফতার হতে পারেন দুই সেনাসদস্য। ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনায় ওই দুই সদস্যকে গ্রেফতারের চিঠি পেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।
এই সেনা কর্মকর্তারা হলেন-র‌্যাব-১১'র তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেন।
ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠি বৃহস্পতিবার রাতেই হাতে পেয়েছি। এতে দুই কর্মকর্তাকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে র‌্যাবের এই দুই কর্মকর্তাকে ফৌজদারি আইনে গ্রেফতারের অনুমতি দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় গিয়ে অনুমতি সংক্রান্ত চিঠিটি দিয়ে যান। চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিকালেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়।
এদিকে নৌবাহিনীর কর্মকর্তা ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানার বিষয়ে এখনো কোনো চিঠি পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৭ খুনের ঘটনায় এই ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ৬ মে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। হাইকোর্ট এই ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন ১১ মে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]