চাঁদাবাজির অভিযোগে রাজধানীর নাখাল পাড়ার ভুয়া দুদক কর্মকর্তা মো. মাহমুদুল রশিদ ও কাওসার আহমেদ আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
বুধবার সকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) এস এম রকিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম ৭৬৩ পশ্চিম নাখালপাড়া বাসা থেকে ওইন ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেন।
দুদক কর্মকর্তা এস এম রকিকুল ইসলাম বাদী হয়ে দুপুরে ওই ২ প্রতারকের বিরুদ্ধে তেজগাঁও থানায় দন্ডবিধি ৪০৯/ ৪২০/৪৬৮/৪৬৮/৪৭১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক এস এম রকিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক প্রতারকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। ফলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আটককালে তাদের কাছ থেকে দুদকের দুদকের মনোগ্রাম যুক্ত সীলমোহর, প্যাড এবং ২টি মোবাইল ফোনের সীম উদ্ধার করা হয়েছে। ওই সীম ২টি মোবাইলে ব্যবহার করে সরকারিম আধাসরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করত।
এ প্রতারকরা নিজেদেরকে দুদকের উপ পরিচালক মো. জাহিদুল হক পরিচয় দিত। কখনো অনুসন্ধানী নোটিশ পাঠানো হচ্ছে, আবার কখনো মামলা দায়েরর সিদ্ধান্ত হচ্ছে। যদি তাদের কথা মতো বিকাশে ২০ হাজার টাকা পাঠায় তবে প্রাপ্ত অভিযোগ থেকে অব্যাহতির চেষ্টা করা হবে।
তিনি আরো জানান, আটকরা দুদক কর্মকর্তার পরিচয়ে গত বছর সেপ্টেম্বর মাসে বিআরটিএ মৌলবীবাজার সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জিন শাখা) মো. এনায়েত হোসেন মন্টুর কাছে মোবাইলে ২০ হাজার টাকা দাবী ওই প্রতারক চক্র।
এবিষয়টি দুদকের প্রধান কার্যালকে লিখিতভাবে অবহিত করেন বিআরটি’র ওই কর্মকর্তা। পরে দুদক দীর্ঘ অনুসন্ধান চালিয় এ ২ প্রতারককে আটক করে।
একে/এসএইচ





