অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা লুটের অভিযোগে তিতাস গ্যাসের সাবেক জিএম শাহিনুর আলম,ডিজিএম প্রকৌশলী হেদায়েত উল্লাহ ও সাবেক ডিজিএম মো. আব্দুল আওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পৌনে ৩ টা পর্যন্ত পর্যায়ক্রমে তিতাসের ওই ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মো. আহসান আলী।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা টাইমনিউজবিডেকে জানান, ২০০৫ সালে সরকারের সিদ্ধান্ত এবং নিষেধাজ্ঞা অমান্য করে তিতাসের তৎকালীন এমডি, জিএম,ডিজিএম,তিতাসের কর্মকর্তা এবং সিবিএ নেতারা প্রভাব খাটিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা লুট করেছেন। এখন অধিকাংশ কর্মকর্তার একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাট এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য উপাত্ত পাচ্ছেন দুদকের অনুসন্ধানী কর্মকর্তারা।
তিনি জানান, আগামী রোববার তিতাসের আরো ৪ কর্মকর্তাকে তলব করেছেন। এদের বিরুদ্ধেও অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা লুটের অভিযোগ রয়েছে।
[b]ঢাকা,একে,২ এপ্রিল ( টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
তিতাসের সাবেক জিএমসহ ৩ কর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা লুটের অভিযোগে তিতাস গ্যাসের সাবেক জিএম শাহিনুর আলম,ডিজিএম প্রকৌশলী হেদায়েত উল্লাহ ও সাবেক ডিজিএম





