অবশেষে এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রো ট্রেড) দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলমকে এ মামলা পরিচালনার জন্য নিয়োগ দিয়েছে কমিশন।
এর আগে এ মামলা পরিচালনায় দায়িত্বে ছিলেন বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ফলে আজ অ্যাডভোকেট মো. খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়া হয়।
দুদকের সূত্র জানান, ২০০৭ সালে ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছোট ছেলে কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ওই মামলা করে দুদক।
পরে ওই মামলার আসামি সাবেক দুই মন্ত্রী সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়া মারা গেছেন।গত ২৪ জানুয়ারি দুপুরে খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দেশের বাইরে মালয়েশিয়ায় মামলায়। ফলে এ মামলার ১০ আসামি এখন জীবীত রয়েছ্নে।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, ১৩ মে, ২০০৮ সালে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে তৎকালীন জোট সরকারের নয়জন সাবেক মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা গেছেন।
দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা (বর্তমানে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত) মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
খালেদা জিয়ার আবেদনে মামলায় তার অংশটুকুর বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। দুদক এ স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেছে।
একে





