মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অশালীন ভাষা ব্যবহার করে যারা বক্তব্য দিচ্ছেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দল ডিসেম্বরে এক দফার আন্দোলনের ডাক দিচ্ছে। গুপ্তবাহিনী যে সাহস দেখিয়ে কথা বলছে, ফ্যাসিবাদী শক্তিও এতটা সাহস দেখাতে পারেনি। অতীতের হিসাব-নিকাশ করে গুপ্তবাহিনীর বিষয়ে ছাত্রদলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আর খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর দেশ পরিচালনার সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন তিনি। জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন করতে চেয়েছিলেন তিনি।
তিনি আরো বলেন, রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত। ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকারপ্রধানের দেশে আসা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।
এমএম