ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দু’হাজার ২৯৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২৬১ গ্রাম গাঁজা, ৪০টি ইনজেকশন ও ২৫ বোতল ৪১ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের হয়েছে। তথ্যসূত্র : ডিএমপি নিউজ।
এবিএস





