প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। আগামী ৬ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক। মামলার অন্য আসামিরা হলেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তাঁর ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

অভিযোগপত্রে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের করে ডিবি পুলিশ।

এসএম

আরও পড়ুন…..

এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী