মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধূরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের রিভিউ আবেদন দ্রুত শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষ এ আবেদন করেন।
এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তির বিধান রয়েছে। এ কারণে দ্রুত রিভিউ শুনানির দিন ধার্যের আবেদন জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, রিভিউ শুনানির দিন ধার্যের জন্য আবেদন করা হবে।
এর আগে গতকাল বুধবার সকালে আপিল বিভাগে রিভিউ আবেদন দাখিল করেন আলী আহান মুজাহিদের আইনজীবী শিশির মুহ্ম্মাদ মনির এবং পরে সকাল সাড়ে ১১টায় রিভিউ আবেদন করেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম।
এমএইচ





