রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের তৈরি করা মহাপরিচালক ক্যাটাগরির পেন্ডিং আবেদনসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মহাপরিচালকের ‘ঘ’ ক্যাটাগরিতে ঢাকা অঞ্চলের ১০ হাজার ৬১৫টি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে রয়েছে। এ ছাড়া ফরিদপুর অঞ্চলে ৫ হাজার ১৪০টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি, রংপুরে ৪ হাজার ৪৭৭টি এবং সিলেটে ৬ হাজার ৪৬৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, রাজশাহী অঞ্চলে ৬ হাজার ৮৭৫টি, বরিশালে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লা অঞ্চলে ১০ হাজার ৫৫৯টি এনআইডি সংশোধনের আবেদন মহাপরিচালকের ক্যাটাগরিতে পেন্ডিং রয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে।
এস
















