সংরক্ষিত হোক বা না হোক চিহ্নিত বনাঞ্চলের গাছ কেটে শিল্প স্থাপন করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসাথে আদালত বলে দিয়েছেন বন বহির্ভূত অন্য কাজে ব্যবহার করা যাবে না।
একই সঙ্গে চট্টগ্রামের সীতাকুন্ডের উত্তর সলিমপুর সংরক্ষিত বনাঞ্চলে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছেন।
এছাড়া আপত্তি সত্ত্বেও শিপ ব্রেকিংয়ে ইয়ার্ড নির্মাণে অনুমোদন দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক বেআইনি কাজ করেছেন বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।
বেলা’র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালত বলেছেন জেলা প্রশাসক বনের জায়গা হিসেবে চিহ্নিত ভূমি শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য লিজ দিয়ে আইনগত কর্তৃত্ব বহির্ভুত কাজ করেছেন।





