দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১'শ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল।

সোমবার দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে আওয়ামী লীগকে হেয় করা হয়েছে।

সেইসঙ্গে দলকে ধ্বংসের পায়তারায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হলো। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১ মার্চ তাকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ