রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকার একটি বাসা থেকে সাবিনা আকতার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছ পুলিশ। নিহত সাবিনার বাবার নাম আবদুর রাজ্জাক।
রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমাছ মিয়া জানান, খবর পেয়ে ফকিরাপুলের গরমপানি গলির একটি ছয়তলা ভবনের নিচতলা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
মৃত তরুণীর রুমমেটরা জানিয়েছেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এসআই আলমাছ বলেন, ময়নাতদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





