রাজধানীর মিরপুরে পুলিশি নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা নিবারণ চন্দ্র।

মাহবুবুর রহমান সুজন নামে এক ঝুট ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার দায়ে মঙ্গলবার এসআই জাহিদকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ