সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপাতত তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

আজ (২২ আগস্ট) বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকটি এতথ্য নিশ্চিত করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের (তিন বিচারপতি) নাম আজকের কজলিস্টে নেই। আমি এই টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।  

উল্লেখ্য, এর আগে ১৬ মে নিয়ম বহির্ভূতভাবে নিম্ন আদালতের মামলায় হস্তক্ষেপ করে ডিক্রি পাল্টে দেয়ার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চের বিরুদ্ধে।

তবে ঠিক কোন অভিযোগে তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সে বিষয়ে দায়িত্বশীল কারও কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমবি