মাদক ব্যবসায় যোগ না দেওয়ায় ইসহাক আলী (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ভাষানটেকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দিনমজুর ইসহাক স্থানীয় ৪ নং বস্তির বাসিন্দা। বুধবার রাতে ভাষানটেকের দেওয়ানপাড়া বাবলুর বাসার সামনে স্থানীয় মাদক ব্যবসায়ী মালেক, মান্নান, চোরা আলী ও হাবিলসহ কয়েকজন ইসহাককে লক্ষ করে গুলি করে।
এসময় ইসহাকের ডান পায়ে গুলি লেগে আহত হয়। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীরা তাদের দলে যোগ না দেওয়ায় ইসহাককে গুলি করে।
জেএ





