সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাপ্পী উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ আনোয়ার বলেন, মাছের ঘেরের পানি থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাপ্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বাপ্পীকে কী কারণে হত্যা করা হয়েছে কিংবা এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।
এস











