খুলনা বাইপাস সড়ক সংলগ্ন ডোবা থেকে হাসমি মিয়া (৯) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার পুলিশ কার্তিককুল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। শিশুটি কয়েকদিন আগে নিখোঁজ হয়। হাসমি স্থানীয় সরদারডাঙ্গা গ্রামের হাফিজুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা বাইপাস সড়ক সংলগ্ন সরদারডাঙ্গা খালের পাশে (ডোবা) বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ নাসিম খান জানান, শিশুটিকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না- মর্মে বুধবার তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এফএফ





