রাজধানী ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনে দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত বাড়ির পঞ্চম তলা এই দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৭টা ৪৫ মিনিটে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন বাসার গৃহপরিচারিকা ও অন্যজন বাড়ির গৃহকর্ত্রী।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

তিনি বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকাল ৪টার পর দুর্বৃত্তরা ওই নিহত দুই নারী চাকু দিয়ে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এমবি