মায়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বহিষ্কারকৃত প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ওই স্কুলে পাঠদান করাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ওই বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সাথে বহিষ্কারের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের জারি করা নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জাহাঙ্গীর আলমকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী মো. আব্দুল হালিম সাংবাদিকদের জানান, মায়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৭ এপ্রিল প্রথম শ্রেণীর ছাত্রী কাজী রায়তা রহমানকে স্কুল কর্তৃপক্ষ বহিষ্কার করতে নোটিশ জারি করে।
তিনি জানান, রায়তার পরিবার নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের জারি করা নোটিশের জবাবও দাখিল করেন। কিন্তু বিষয়টি মিমাংশা না করে শিক্ষার্থী রায়তাকে স্কুলে পাঠদান থেকে বিরত রাখে স্কুল কর্তৃপক্ষ।
এরপর গত ২৭ এপ্রিল বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদেকে উকিল নোটিশ দেন ব্যারিস্টার আব্দুল হালিম।
তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ তার উকিল নোটিশের কোনো জবাব না দেওয়ায় গত ৪ মে ওই সকল নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। এই রিটের শুনানি শেষে রায়তাকে মঙ্গলবার থেকে স্কুলে পাঠদান করাতে লালবাগ স্কুল অ্যাড কলেজকে নির্দেশ দিয়েছেন আদালত।
[b]ঢাকা: কেএ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
অপরাধ
ছাত্রী বহিষ্কারে স্কুলের নোটিশ কেন অবৈধ নয়: হাইকোর্ট
মায়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বহিষ্কারকৃত প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ওই স্কুলে পাঠদান করাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বহিষ্কারের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের জারি করা নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত





