বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় যাবতীয় আয় ব্যায়ের সম্পদের উৎস অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুদকের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

দুদকের উপ-পরিচালক মো. হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনে অবস্থানকালে ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে।

এআই