রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলমবলছেনে, দুর্নীতি মামলার আসাম সাবকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারে আইনি কোন বাধা নেই।
রোববার এটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা অবৈধ বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
তার ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে খালেদা জিয়াকে গ্রেফতারে আইনি বাধা নেই বলে জানান এটর্নি জেনারেল।
এদিকে আগামী ৪ মার্চ জিয়া চ্যারিটবেল ট্রাস্ট্র দুর্নীতি মামলায় বচিারিক আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য রয়েছে। ইতোমধ্যে আদালত দুদক কর্মকর্তাসহ ১০ সাক্ষিকে ৪ মার্চ তলব করছে।
একে





