এগার বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৩৮ জন চিকিৎসকের দায়িত্বে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার।
বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা পৃথক পাঁচটি আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের তারিখ নির্ধারণ করেন।
আদালতে ১৩৮ চিকিৎসকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম ও কামরুল হক সিদ্দিকী।
বিএসএমএমইউয়ের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম।
জানা যায়, বিএসএমএমইউ কতৃর্পক্ষ ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির বিপরীতে কয়েকশ' চিকিৎসকও নিয়োগ দেয়া হয়।
তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন।
রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আপিলের অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন। শুনানির পর আপিল বিভাগে এই আবেদন খারিজ হয়।
এই খারিজের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ চিকিৎসক আবেদন (রিভিউ) করেন। এই আবেদনের শুনানি নিয়ে গত ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ গ্রহণ করে আপিল করার অনুমতি দেন। এরপর ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল করেন।
জেড
১৩৮ চিকিৎসকের বিষয়ে সিদ্ধান্ত রোববার
এগার বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৩৮ জন চিকিৎসকের দায়িত্বে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি
আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। স্বল্প সময়য়ের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন।
একরাম হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি রোববার
কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) শুনানির নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই রোববার
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল রোববার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর রোববার
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল রোববার একদিনের সফরে কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
















