এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় অটককৃতদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৫ মার্চ) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের থেকে ৩৫ গ্রাম ২২৭ পুরিয়া হেরোইন, ৬৬৭ পিস ইয়াবা, ১০ বোতল দেশিমদ ও ৬০ কেজি ৯২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা রুজু করা হয়েছে।

এন