[b]ঢাকা:[/b] বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা তিনটি মামলায় আগাম জামিন আবেদনের শুনানি চলেছে।
এদিকে, আগাম জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং গোপনে থেকেই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হচ্ছে।
ফখরুলের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও সগির হোসেন লিয়ন।
ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, শাহবাগ ও রমনা থানায় দায়ের করা ৩টি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে।
অপরাধ
আগাম জামিন নিতে হাইকোর্টে ফখরুল, শুনানি চলছে
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা তিনটি মামলায় আগাম জামিন আবেদনের শুনানি চলেছে। এদিকে, আগাম জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন





