সোনালী ব্যাংকের ডিজিএম এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে ডিজিএম আজিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে এক কোটি ৭১ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
তার দাখিলকৃত সম্পদ বিবরণীর তদন্ত করছেন দুদকের উপ সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
অপরাধ
ডিজিএম আজিজের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
সোনালী ব্যাংকের ডিজিএম এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে।





