গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তোতা মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে গাঁজার গাছসহ আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কলাবাড়ীর চর থেকে তাকে আটক করা হয়। তোতা মিয়া ওই গ্রামের মোহাম্মদ আজিজ ব্যাপারীর ছেলে।

ওসি জানান, নিজ বাড়িতে গাঁজা চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মো. শফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৭ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

রুবেল/এমএম