জোটটির এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে। নতুন সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটকে দেওয়ার পক্ষে সুপারিশ জানাবে দলগুলো।

গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নির্বাচনের পর সরকার গঠনের সমীকরণে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, তা নিশ্চিত নয়।

সূত্র: আল জাজিরা

এস