বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দীন অপুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার মহানগর বিশেষ জজ-৩ এর বিচারক বাসু দেব তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে মিয়া নুরুদ্দীন অপুকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

অন্য দিকে এ জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন কাজল।

পরে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

গত ১৮ জুন বিদেশ থেকে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে মহানগর হাকিম আতাউল জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

পরে ৩০ জুন তিনি পুনরায় জামিন চাইলে মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালত তাও নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার পুলিশি তদন্ত কার্যক্রম বন্ধ করার জন্য ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিয়া নুরুদ্দীন অপুর বিরুদ্ধে মামলা করে দুদক ।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ