পেট্রোবাংলার ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য তিতাস গ্যাস কোম্পানীর বিভিন্ন শাখার ব্যবস্থাপনা পরিচালকসহ আরও ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকালে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী তিতাস গ্যাস কোম্পানীর ওই ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই তলবি নোটিশ পাঠান।
নোটিশে আগামী ৬ এপ্রিল সকাল ১০টায় দুদক কার্যালয়ে তিতাসের, এমডি নওশাদ আলী, এমডি মো.আবদুল বাকী,প্রকল্প পরিচালক মেহেরন হাসান,এমডি সাইফুজ্জামানকে তলব করা হয়েছে।
৭ এপ্রিল সকাল ১০টায় তিতাসের এমডি রেজাউল ইসলাম,ডিএমডি মোহাম্মদ আলী,ডিএমডি সৈয়দ নুরুল হুদা,ডিএমডি প্রকৌশলী গোলাম মোস্তফাকে তলব করা হয়েছে।
আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় তিতাসের বাপেক্স’র ডিজিএম মো. রফিকুর রহমান, ডিজিএম শফিকুর রহমান, ফয়জুর রহমান এবং এসওডি সেলিম মিয়াকে দুদকে তলব করা হয়েছে।
এর আগে গতকাল রোবাবার সাবেক এমডিসহ ৮ কর্মকর্তাকে তলবি নোটিশ পাঠান দুদকের এই কর্মকর্তা।
[b]ঢাকা, একে, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) / এআর[/b]
অপরাধ
তিতাস গ্যাসের আরো ১২ কর্মকর্তাকে দুদকে তলব
পেট্রোবাংলার ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য তিতাস গ্যাস কোম্পানীর বিভিন্ন শাখার ব্যবস্থাপনা পরিচালকসহ আরও ১২ শীর্ষ কর্মকর্তাকে তলব করেছে





