রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২২৫ পিস ইয়াবাসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত করিম।
তিনি বলেন, শুক্রবার রাতে যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এনায়েত করিম বলেন, এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এবিএস





