রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শফিউল হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের একটি সংগঠন। ফেসবুক পেজ এর মাধ্যমে এ দায় স্বীকার করে তারা। সেই পেজটি খোলা হয়েছিল বগুড়া থেকে। এমন দাবি করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন।

তার দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যার মোটিভ স্পষ্ট না হওয়ায় আরো যাচাই-বাছাই চলছে। তবে হত্যার পর দায় স্বীকার করে বগুড়া থেকে ফেসবুকে পোস্ট দেয় আনসার আল ইসলাম। মাত্র সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ফেসবুকে পেজ খুলে কথিত আত্মপ্রকাশকারী এ জঙ্গি সংগঠনের পরিচালনাকারীদের সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এ বিষয়ে পুলিশ নিশ্চিত। 

রোববার বগুড়া থেকে মাদ্রাসা ছাত্র রায়হানুল ইসলাম স্বাধীন (১৬) ও শিবগঞ্জের মাদ্রাসা শিক্ষক শরীফুল ইসলামকে আটক করে পুলিশ। আটকের পর সংগঠনটির মূল হোতার খোঁজ মিলেছে।

জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে পেজটি খুলেছিলেন তারা। এ গ্রুপের নেতাকেও আটকের চেষ্টা করা হচ্ছে।

এএইচ