ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার স্ত্রীর এবং ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলাবর (২৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এই চারজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ লেনদেন কিংবা অর্থ পাচার হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। কে কোন ব্যক্তি কিংবা কি তার পরিচয় সেটা আমাদের কাছে মূখ্য নয়।

আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সুতরাং তাদের অ্যাকাউন্টে অবৈধ কোনো লেনদেন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এমবি