রাজধানীর যাত্রাবাড়ি এলকায় ৫টি চক্ষু হাসপাতালে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা ও ৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় রাজধানীর যাত্রাবাড়িতে এঘটনা ঘটে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১টায় র্যাব-২-এর উপ-পরিচালক ড. মোঃ দিদারুল আলম এর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ির সেন্টাল স্পেশালাইজ্ড আই হাসপাতাল এন্ড রিসার্স ইনন্সিটিটিউট, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, রহিমা চক্ষু হাসপাতাল ও যাত্রাবাড়ি চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় যথাক্রমে ১ লক্ষ ৫ হাজার, ১লক্ষ ৫ হাজার, ৫৫ হাজার , ২৫ হাজার টাকা জরিমানা ও সালাউদ্দিন চক্ষু হাসপাতালকে মেডিকেল প্যাকটিজ বে-সরকারী ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রন অডিনেন্স প্রতিষ্ঠানের মালিকসহ ৪ জনকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
এআই/





