বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১ মামলার শুনানির আগামী ৬ নভেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত।
সোমবার (০২ সেপ্টেম্বর) এ মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সব মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা।
কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ তারিখ নির্ধারণ করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবি জিয়াউদ্দিন জিয়া।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
এসএম





