রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।
র্যাব কর্মকর্তা জানান, সোমবার বিকেল থেকে রাতে পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। এ ছাড়া দেশি অস্ত্রের মাধ্যমে এলাকায় ভীতি ছড়ায়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিএস





