দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিচারকের বিচার দবি করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন।
বৃহস্পতিবার দশ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার পর তিনি বিচারকের অভিশাপ দেন।
তিনি বলেন, এই বিচারে আমি ন্যায়বিচার পাইনি। এই বিচারকের পরও বিচারক আছেন, তিনি আল্লাহ। আখেরাতে আমি সেই বিচারকের কাছ থেকে ন্যায়বিচার পাব।
বাবর বলেন, এ রায় কাউকে খুশি করার জন্য এ রায় দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই বিচারক যিনি অন্যায়ভাবে রায় দিয়েছেন, তারও যেন বিচার হয়। তার সন্তানেরাও যেন এই অন্যায় বিচারের সাজা ভোগ করে।
বাবর আরো বলেন, এভাবে অন্যায় বিচার হলে দেশের জনগণ কখনো ন্যায় বিচার পাবে না।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
অপরাধ
দশ ট্রাক অস্ত্র মামলার বিচারকের বিচার দাবি বাবরের
দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিচারকের বিচার দবি করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন।