করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা গেছেন।
আজ (২৯ নভেম্বর) রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংস্থাটির অপর সমন্বয়ক কেএম সানাউল হক।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আব্দুল হান্নান খান। রোববার তার হার্ট অ্যাটাক হলে আর ফেরানো সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের (ট্রাইব্যুনালস) তদন্ত সংস্থা ২০১১ সালে পুনর্গঠিত হলে তাকে সমন্বয়কের পদে নিয়োগ দেওয়া হয়। একপর্যায়ে সংস্থায় জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান।
এমবি





