বাংলাদেশ চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিসহ গ্রেফতার ৪ জনের রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে তোলা হচ্ছে।
আজ মঙ্গলবার (১০ আগস্ট ) সকাল ১১টা ৫০ মিনিটে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতের পথে রওনা দেয় সংস্থাটি।
অপর ৩ জন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ ও পরীমণির কথিত মামা দীপু। মাদক মামলায় তাদের ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করে সিআইডি।
সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আদালতে পরীমনিসহ ৪ জনের বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ১ আগস্ট দিবাগত রাতে গুলশান থেকে গ্রেফতার হয় মডেল পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌ।
এরপর ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।
এইচএন





