দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিব্রতবোধ করেন।
শহিদুল আলমের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী সারা হোসেন কামাল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রমনা থানায় দায়ের মামলায় গ্রেফতার শহিদুল আলম গত ২৮ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন।
৬৩ বছর বয়সী শহিদুল আলমকে গত ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় আটক করা হয়। পরে তাকে তথ্য প্রযুক্তি আইনে দায়ের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।





