সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ড.বদিউল আলম মজুমদার ও জেড আই খান পান্না (এডভোকেট সুপ্রিম কোর্ট) এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রদত্ত হলফনামার তথ্য প্রচার না করার জন্য তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে মর্মে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
লিগ্যাল নোটিশে আবদুল মোমেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলার রায়ে নির্বাচন কমিশনকে নির্বাচনে প্রার্থীদের হলফনামায় প্রদত্ত ৭টি তথ্য জনসম্মুখে প্রচার করার জন্য হাইকোর্ট ২০০৫ সালে নির্দেশ প্রদাণ করেন, কিন্তু সেই নির্দেশ ভঙ্গ করে আসন্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৪ থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের প্রার্থীদের তথ্য নির্বাচন কমিশন প্রদান করেননি যেটা আদালত অবমাননার সামিল বলে লিগ্যাল নোটিশে দাবি করা হয়েছে।
প্রার্থীদের হলফনামার এই তথ্যগুলো আগামী শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুরের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েব সাইটসহ অন্যান্য মাধ্যমে প্রচার না করা হলে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে আদালত অবমাননাসহ অন্যান্য প্রযোজ্য আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। লিগ্যাল নোটিশটি এ বি এম সিদ্দিকুর রহমানের মাধ্যমে জারি করা হয়।
বুধবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশনারের পক্ষ থেকে লিগ্যাল নোটিশটি গ্রহণ করায় অসম্মতির প্রেক্ষিতে আগামী কাল ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ সকালে লিগ্যাল নোটিশটি আবার প্রদান করার চেষ্টা করা হবে। উল্লেখ্য যে, রেজিস্ট্রার পোষ্টের মাধ্যমেও লিগ্যাল নোটিশটির অনুলিপি ইসিতে প্রেরণ করা হয়েছে।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
সিইসিসহ নির্বাচন কমিশনারদের সুজনের লিগ্যাল নোটিশ
সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ড.বদিউল আলম মজুমদার ও জেড আই খান পান্না (এডভোকেট সুপ্রিম কোর্ট) এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাচনের





