সোমবার মহারাষ্ট্রের পুণেতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সংহতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীপকে। মহারাষ্ট্র লোকসেবা কমিশনের (এমপিএসসি) বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা সেখানে আন্দোলন করছেন।
দীপকের ভাষ্য, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল নিয়ে আগেই একটি পূর্বধারণা তৈরি হয়ে যেতে পারে এবং সম্ভাব্য বিজয়ীও আগে থেকে ঠিক করে রাখা হতে পারে।
ভারতের কয়েকটি রাজ্যে বিজেপির নির্বাচনী সাফল্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, যেসব রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা তুঙ্গে থাকার সময়ও বিজেপি জয় পায়নি, সেসব জায়গায় পরবর্তী সময়ে দলটির বিজয় নিয়েও প্রশ্ন রয়েছে।
এদিকে পুণেতে চলমান চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন দীপকে। আন্দোলনকারীদের অভিযোগ, মহারাষ্ট্র লোকসেবা কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এর ফলে বিপুল পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়ছেন। বিষয়টির সমাধানে মহারাষ্ট্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
আন্দোলনের নেতৃত্বে থাকা জাতীয়তাবাদী কংগ্রেস দলের নেতা রোহিত পাওয়ারের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মহারাষ্ট্র লোকসেবা কমিশনের পরীক্ষার্থী এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্বদানকারীদের পাশে তিনি রয়েছেন। তাঁর দাবি, ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে মহারাষ্ট্র লোকসেবা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এদিকে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভারতের বিরোধী দল ও নাগরিক সমাজের একটি অংশ আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে অভিজিৎ দীপকের বক্তব্য বিষয়টিকে নতুন করে রাজনৈতিক আলোচনায় এনেছে।
তবে দীপকের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন কিংবা বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএইচ











