ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

পরে দ্রুত তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুসল্লিরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে তাকে ছুরিকাঘাত করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন পল্টন থানার ওসি মোরশেদ আলম।

তিনি বলেন, ‘ইলিয়াস হোসাইন বিন হেলালী জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। এ সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।’
তবে তিনি আটকের নাম-পরিচয় জানাতে পারেননি।

এদিকে, ওলামা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে ইলিয়াস বিন হেলালীর গলায় ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনায় জামায়াত-ছাত্রশিবির জড়িত বলে তিনি দাবি করেছেন।

এমআর