নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপম এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল মামলার সুষ্ঠু তদন্তের জন্য গাড়িচালক মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান।
পটুয়াখালী শহরের সদর রোড প্রেস ক্লাবের সামনে থেকে শনিবার দুপুরে মিজানুর রহমানকে গ্রেফতার করে র্যাব-৮।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





