নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডোবা থেকে এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর বলেন, ডোবায় লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাঁকে হত্যা করার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





